আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

শব্দকথা প্রকাশ করেছে আসাদুজ্জামান শাহিনের "মস্তিষ্কের ফাঁসি চাই"

  • আপলোড সময় : ১৪-১২-২০২৩ ১১:৫৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৩ ১১:৫৪:০৫ পূর্বাহ্ন
শব্দকথা প্রকাশ করেছে আসাদুজ্জামান শাহিনের "মস্তিষ্কের ফাঁসি চাই"
হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : অমর একুশে বইমেলা—২০২৪ উপলক্ষ্যে প্রকাশিত হলো "মস্তিষ্কের ফাঁসি চাই" নামক কবিতাগ্রন্থ। মস্তিষ্কের ফাঁসি দেওয়া কি আদৌ সম্ভব? সম্ভব হলেই বা কি করে সে ফাঁসি কার্যকর করা হবে? কীসের ইঙ্গিত দিচ্ছেন কবি? এসব প্রশ্ন অনেকের মনেই থাকতে পারে। তবে কবির এই রচনা পড়ার পর পাঠক নিজেই বুঝে যাবে- কেন এই ফাঁসির আকুতি, কীভাবেই বা কার্যকর হবে মস্তিষ্কের ফাঁসি। কবিতা গ্রন্থটি রচনা করেছেন কবি আসাদুজ্জামান শাহিন, এবং প্রকাশনা করেছে- শব্দকথা প্রকাশন, প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত।
এই গ্রন্থটির রচনা একটি মাধ্যমে পথিকের মতন মানব মনের অজানা পথের ভ্রমণে নিয়ে যাবে। কবিতাগুলি প্রাণবন্ত চিত্রের একটি ক্যাসকেড, হতাশা, বিচ্ছেদ, উপেক্ষা, দেশপ্রেম, বিদ্রোহ এবং স্থিতিস্থাপকতার একটি ল্যান্ডস্কেপ, যেখানে প্রতিটি লাইন কথা বলে নির্যাতিত নিপীড়িত পথহারা পথিক হয়ে। প্রতিটি লাইনে প্রকাশ পায়-মিথ্যার সাথে অন্যায়ের সাথে বিদ্রোহ।
"মস্তিষ্কের ফাঁসি চাই" অর্থাৎ মন ফাঁসের জন্য আকুল হয়ে আছে- শিরোনামটি নিজেই অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দেয়।
গ্রন্থটির শব্দ বিন্যাস এবং সাময়িকীর সম্পাদক মন্ডলীদের ভাষ্য মতে- আসাদুজ্জামান শাহিনের এই কবিতায় আছে এক বিশেষ আকুতি এক বিশেষ অভিব্যক্তি, যা পাঠকের মস্তিষ্কে জ্বালা ধরিয়ে দেবে- চিন্তক ভাবনার। আবেগ, প্রেম ভালোবাসার অদূরে থাকা বিরহকে তারা করে যাবে নতুন এক বিপ্লব- যা হারিয়ে যাওয়া কবিতার পাঠকবৃন্দ কে আবারো প্রাণ দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে- দীর্ঘদিন কবিতা বিমুখ থাকা পাঠকেরা হয়ত পুনরায় ফিরতে পারে কবিতার এই রসবোধে।
কবিতা গ্রন্থটি তিন ভাগে বিভক্ত করা হয়েছে, যেগুলি মানব জীবনের বিভিন্ন দিকগুলি বিস্তরভাবে প্রকাশ ঘটিয়েছে। ভালোবাসার উৎকৃষ্টতা থেকে হারানোর দুঃখ, বিপ্লব- বিদ্রোহ এবং উপেক্ষার বিরহ। শাহিনের শব্দবিশেষ এবং ভাবনা বিশেষ ভাষায় রূপান্তর হয়ে প্রতিটি কবিতা যেন সমসাময়িক কালের কথা অনবরত বলে যাচ্ছে কেউ।।
বইটির একটি লক্ষণীয় বিষয় হল এর পঙক্তিতে ভাষার প্রভাবশালী ব্যবহার। বলা যায় প্রতিটি কাব্য প্রতিটি লাইন গভীর অনুভূতির সাথে সংযোগ সৃষ্টি করে তুলবে আত্মা এবং মস্তিষ্কের সাথে। হয়ত বইয়ের পাঠকেরাও চাইতে পারে মস্তিষ্কের ফাঁসি।
শব্দকথা প্রকাশনের প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ বলেন, আসাদুজ্জামান শাহিন উদীয়মান লেখক হলেও তাঁর চিন্তা শক্তি উত্তরাধুনিক। আশা রাখি বইটি পাঠকপ্রিয়তা পাবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী

চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী